আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট, খুলনা, সংবাদদাতা॥ আটরা গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা ও টিসিবি পণ্য পাওয়ার ক্রয়ের পরিবার পরিচিতি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ মার্চ বিকাল ৫টায় শিরোমণি সরকারী মহাসিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন এর সভাপতিত্বে ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কাজী আজাদুর রহমান হিরোক। বক্তৃতা করেনে ইউনিয়ন পরিষদের সচিব তুলশি দাস মন্ডল, শেখ লেহাজ উদ্দীন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পায়রা বেগম, আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।