আঙ্গুরের রসসহ ফল বিক্রেতা আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ফল ব্যাবসার আড়ালে মদ তৈরির উপকরণ বিক্রি করতেন ফল বিক্রেতা রবিউল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহরের টার্মিনাল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। ফলের ঝুড়ির মধ্যে থেকে উদ্ধার হয় ৮০ লিটার মদ তৈরির উপকরণ। রবিউল ইসলাম ঝিনাইদহ শহরের কাঞ্চননগরপাড়ার ফজলুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে আঙ্গুরসহ বিভিন্ন ফল পচিয়ে তার রস বিক্রি করতেন। মাদকসেবীরা এসব রস নিয়ে মদ তৈরি করে সেবন করতো। রবিউলের পরিবার অভিযোগ খন্ডন করে জানায়, রবিউল ষড়যন্ত্রের শিকার। শহরের প্রতিটি দোকানেই আঙ্গুরের রস পাওয়ায় যায়। রবিউল কখনো মদের উপকরণ বিক্রির সঙ্গে জড়িত নয়।