আগুন আতংকে বাস থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ আগুন লেগে যাওয়ার ভয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে যশোরের কেশবপুরে। নিহত মাহফুজা বেগম (৪৮) মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ মোল্লার স্ত্রী।

কেশবপুর থানার এসআই মাসুম জানান, সোমবার দুপুরের যশোর থেকে খুলনার চুকনগরগামী একটি বাসের ইঞ্জিন কভারে ওপর বসে মাহফুজা বেগম (৪৮) যাচ্ছিলেন। হঠাৎ ওই বাসের ইঞ্জিন কভার থেকে ধোয়া বেরোনো শুরু হয়।

এসময় বাসে আগুন লেগেছে আতংকে মাহফুজা চলন্ত বাস থেকে লাগিয়ে পড়েন। রাস্তার ওপর পড়ে তিনি মারাত্মক রক্তাক্ত আহত হন। ঘটনাটি ঘটে ওই সড়কের কেশবপুরের আলতাপোল গোলাঘাটা নামক স্থানে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়।