আকরামের পিতার মৃত্যুতে শোক

0

 

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের পিতা মাওলানা সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএফইউজে নেতৃবৃন্দ। বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এক যুক্ত বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাওলানা সিরাজুল ইসলাম সোমবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বিজ্ঞপ্তি।