আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। সেজন্য দলটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে রেজিস্ট্রেশন ‘স্ক্র্যাপ’ করেছে, বাদ দিয়েছে। সে জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না।”।