অ্যাড. ফারাজী শাহাদাৎ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

0

 

মুক্তিযুদ্ধের সংগঠক, যশোরের বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফারাজী শাহাদাৎ হোসেনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ রোববার(২০ অক্টোবর)। তিনি বিভিন্ন সময় যশোর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক, ভারপ্রাপ্ত সভাপতি, শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি অভয়নগর উপজেলার এক্তারপুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জন্য দোয়া কামনা করেছেন তার বড়ছেলে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।