যশোরে কবি হেলাল হাফিজের স্মরণসভা

0

কবিতা লিখে সাধারণ মানুষের কাছে পৌছে গেছেন কবি হেলাল হাফিজ। তার কবিতায় যেমন প্রেমের কথা আছে, বিরহের কথা আছে ঠিক তেমনই। আর খেটে খাওয়া মানুষের দুঃখ, কষ্ট নিয়ে কবিতা লিখেছেন। যার কারণে সাধারণ মানুষের মুখে মুখে হেলাল হাফিজের কবিতা শোনা যায়। তার কবিতা সাধারণ মানুষের কাছে পৌছে গেছে।
শনিবার বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত কবি হেলাল হাফিজের স্মরণসভায় আলোচকরা এসব কথা বলেন।
যশোর শহরের পোস্ট অফিসপাড়ার বিএসপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় আলোচক ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, কবি নাঈম নাজমুল, কবি মঞ্জুয়ারা সোনালী, কবি শাহরিয়ার সোহেল।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। কবি হেলাল হাফিজের জীবনী পাঠ করেন কবি ভদ্রাবতী বিশ^াস। কবির কবিতা আবৃত্তি করেন আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, খাদিজা ইতু, সঞ্জয় নন্দী, কাজী নূর, মোস্তাফিজুর রহমান।
কবি হেলাল হাফিজের উপর নিবেদিত কবিতা পাঠ করেন এডিএম রতন, এম এ কাসেম অমিয়, অমল কান্তি সরকার, রবিউল হাসান, এসএম তোজাম্মেল হক, অ্যাড. মাহমুদা খানম, ইরফান খান প্রমুখ।
সভায় বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় মরোত্তর স্বাধীনতা পদক ও একুশের পদক দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে কবির আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি