অসুস্থ বিএনপি নেতা আব্দুস সামাদ বিশ্বাসের শয্যাপাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। সোমবার বিকেলে তিনি সেখানে গিয়ে ডাক্তারদের সাথে দেখা করে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু ও কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল।