অসুস্থ পত্রিকা পরিবেশক শফির শয্যা পাশে চৌগাছা রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার অসুস্থ পত্রিকা পরিবেশক (হকার) শফি উদ্দিন ওরফে শফিকে দেখতে গেলেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ। শনিবার বিকেলে তারা উপজেলার হুদা ফতেপুরে শফির গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে শফির স্বাস্থের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের পক্ষ হতে শফির ছোট্ট মেয়ে আফরিনের হাতে টাকা, শীতবস্ত্র ও নিত্যপণ্য তুলে দেন।
এ সময় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কপোতাক্ষ গেজেট পত্রিকার সম্পাদক এম মুজাহিদ আলী, নব নির্বাচিত সভাপতি মুকুরুল ইসরাম মিন্টু, সহ-সভাপতি শওকত আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক রেজাউল করিম সাগর, মহিদুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শফি উদ্দিন চৌগাছাবাসীর অত্যন্ত পরিচিত এক মুখ। দেশ স্বাধীনের পরপরই তিনি চৌগাছায় সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। অভাব অনটনের কারণে মহৎ এই পেশা ছেড়ে পত্রিকা পরিবেশনা (হকার) কাজে নিজেকে নিয়োজিত করেন। ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের কিছু দিন পর হঠাৎ ব্রেন স্টোকে আক্রান্ত হলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হলেও আর সুস্থ হয়ে ওঠেননি।