অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রেন্ডস ’৯৬ ব্যাচের বিভিন্ন উপকরণ বিতরণ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে ফ্রেন্ডস ‘৯৬ নওয়াপাড়া ব্যাচের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নওয়াপাড়া ফ্রেন্ডস ’৯৬ নওয়াপাড়ার পক্ষ থেকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. আলীমুর রাজিব ও ডা. আহমেদ ফয়সাল পাভেলের হাতে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যান্ড গ্লাভস, দুটি বসার বেঞ্চ তুলে দেন। ফ্রেন্ডস ’৯৬ নওয়াপাড়া ব্যাচের লাভলু হোসেন, মো. আওরঙ্গজেব, রাশেদুল ইসলাম, হাসান খালিদ, হুমায়ন কবির, শাহীনুর ইসলাম জুয়েল, শারিক কামাল রাসেল, রাজিব সরদার, মহিদুল ইসলাম, রানা আজাদ, কানিজ ফাতেমা ও মিসেস আওরঙ্গজেব প্রমুখ। উপকরণ বিতরণ শেষে লাভলু হোসেন জানান, ফ্রেন্ডস ’৯৬ নওয়াপাড়া আগামীতে এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবে। তিনি আরও জানান, অভয়নগর উপজেলার প্রতিটি স্কুলের ’৯৬ সালের এসএসসি শিক্ষার্থীদের ব্যাচ নিয়ে এ সংগঠনটি গঠিত হয়েছে।