অভয়নগরে শেখ রাসেল দিবস পালিত

0

 

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিক পালিত হয়েছে। যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোরের অভয়নগর উপজেলায় শেখ রাসেলের জন্মবার্ষিক ও শেখ রাসেল দিবস পালন করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা , পুরস্কার বিতরণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আবু নওশাদ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ রাসেলের স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. আবু নওশাদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান প্রমুখ।