অভয়নগরে শিক্ষক মকবুল হোসেনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ বিশিষ্ট শিক্ষাবিদ ও অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মকবুল হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শনিবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ আলমের সভাপতিত্বে ও ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান বিশ্বাস, মোল্যা আব্দুল গফুর, মোকছেদ আলী খান, উপদেষ্টা ও সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহবুব হোসেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক কানাই লাল বিশ্বাস, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান, মরহুমের ভাই হাফিজুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সুনীল দাস, এসএম ফারুক আহমেদ, সুফিয়া খাতুন, হোসনে আরা মুক্তা, মরহুমের ছেলে আব্দুল্লাহসহ সমিতির নেতৃবৃন্দ। শেষে দোয়া পরিচালনা করেন শিক্ষক আবুল হোসেন গুলশানী। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন শিক্ষক মকবুল হোসেন।