অভয়নগরে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৩ জুন

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ আগামী ২৩ জুন অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- ১৮২৭ খুলনা) নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (৩ জুন)  বিকেলে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নূরবাগ স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভা থেকে নির্বাচনের সম্ভাব্য এ তারিখ ঘোষণা করা হয়। ইউনিয়নের সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. লিটন শেখ। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা আমির আলী সরদার, সুরত মোল্লা, কার্যকরী সভাপতি কাশেম শেখ, লাইন সম্পাদক শরিফুল ইসলাম, দফতর সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ দাস, কোষাধ্যক্ষ আজিজ বিশ্বাস, সদস্য বিপুল শেখসহ শতাধিক রিকশা-ভ্যান শ্রমিক ভাইয়েরা। সাধারণ সম্পাদক লিটন শেখ তার বক্তব্যে আগামী ২৩ জুন এই ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করেন।