অভয়নগরে রাতের আঁধারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ অভয়নগর থানায় অভিযোগ করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, পাথালিয়া গ্রামের সোনা মিয়ার পুত্র আব্দুল হাই শেখ(৪০) সোমবার (১৩ জুন) গভীর রাতে কৌশলে ঘরের দরজার খিল খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। দীর্ঘদিন ধরে আব্দুল হাই প্রায় সময় ওই গৃহবধকে উত্ত্যক্ত করে আসছিল। স্বামী বাড়িতে না থাকায় লোকলজ্জায় তিনি কাউকে কিছু বলেননি। যে কারণে তাকে বাড়িতে একা থাকার সুযোগে গভীর রাতে আব্দুল হাই কৌশলে ঘরের দরজার খিল খুলে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। ওই গৃহবধূ জানান,তিনি এই ঘটনা স্থানীয় ইউপি মেম্বার মো. নাজিমকে বিষয়টি জানান। পরে ঘটনা মীমাংসার কথা বলে টালবাহানা করতে থাকেন। ফলে নিরুপায় হয়ে গত শুক্রবার (২৪ জুন) অভয়নগর থানায় গিয়ে তিনি অভিযোগ দেন। এর পর লম্পট আব্দুল হাইসহ ৫জন মিলে ওই গৃহবধূ, তার ভাই ও বৃদ্ধ মা কে মারধর করে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক এসআই শামছুর রহমান বলেন, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার একটি অভিযোগ পেয়ে ঘটনা স্থানে গিয়েছিলাম। থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) একেএম শামীম হাসান, এ বিষয়ে আমার হাতে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।