অভয়নগরে যাত্রী ছাউনির ভিত্তিপ্রস্তর উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ অভয়নগরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (২০২১-২২ অর্থ বছর)-র আওতায় উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপপ্রকল্পের ৬ষ্ট পর্যায়ে যাত্রী ছাউনিসহ ওয়াশব্লক ও মাদ্রাসায় মহিলা কমনরুম কাম হাইজিন সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে তালতলা ঘাটে যাত্রী ছাউনি ও দুপুরে পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহিলা কমনরুম কাম হাইজিন সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
জাইকা প্রকল্পের আওতায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে এ দুটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। সকালে তালতলা ঘাটে যাত্রী ছাউনি ও ওয়াশব্লকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অর্জুন সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, জাইকা প্রতিনিধি মো.আলমগীর হোসেন, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার,সাবেক চেয়ারম্যান সোলাইমান হোসেন বিশ্বাস, ভাটপাড়া ক্যাম্পের আইসি স্বপন দাস,ওয়ার্ড মেম্বার জনি হোসেন, আব্দুল মান্নান মনা, সাবেক প্রধান শিক্ষক প্রশান্ত কুমার প্রমুখ। দুপুরে পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহিলা কমনরুম কাম হাইজিন সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে মাদ্রাসার প্রভাষক আব্দুর রউফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মালেক।