অভয়নগরে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর থানা পুলিশ আকবর আলী নামে ডাকাতি মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে বসুুন্দিয়া ক্যাম্প পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আকবর আলী অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের আনোয়ারুল্লাহর ছেলে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে অভিযান চালানো হয়। রাত ১১ টার দিকে দীর্ঘদিন পালিয়ে থাকা ডাকাতি মামলার মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকবর আলীকে স্থানীয় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সহযোগিতায় বসুন্দিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়।