অভয়নগরে মাদক ব্যবসায়ী লিপি বেগম গ্রেফতার

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ অভয়নগরে একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ে অভিযুক্ত লিপি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বুইকারা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লিপি বেগম বুইকারা গ্রামের হিরু মোল্যার স্ত্রী।
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ওয়ারেন্টভুক্ত আসামি লিপি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে যশোরে আদালতে পাঠানো হয়েছে।