অভয়নগরে ভূতাত্ত্বিক জরিপ বিষয়ক সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলা পরিষদের সহযোগিতায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর-এর জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আবু নওশাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (রসায়ন বিভাগ) এর পরিচালক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান,নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সার,সিমেন্ট,কয়লা ও খাদ্যশস্য সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন,নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী,বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আশরাফুল আবেদীন আশা প্রমুখ।