অভয়নগরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

0

স্টাফ রিপোটার, অভয়নগর(যশোর)॥ অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ‘একডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন ’ প্রতিপাদ্য নিয়ে সরকারের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় প্রাথমিকভাবে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্রীদের ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দান করা হয়। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসকøাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।