অভয়নগরের বাঘুটিয়া বিএনপির তিন শীর্ষ পদে নির্বাচন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদের নেতা নির্বাচন করা হয়েছে। নির্বাচিত নেতারা হলেন সভাপতি মুন্সী আয়ুব আলী,সাধারণ সম্পাদক ইকরাম বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক এস এম রফিকুল ইসলাম । সোমবার (১৭ এপ্রিল) জেলা বিএনপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে বিকেল ৩ টা পর্যন্ত। ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম তদারকি করেন প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান খান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু। নির্বাচনে সভাপতি পদে এস এম হাবিবুর রহমান খোকন ও মুন্সী আয়ুব আলী,সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান ও ইকরাম বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক পদে মোল্লা মোস্তাফিজুর রহমান ও এস এম রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৫৯ ভোটারের মধ্যে ৩৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, অপর নির্বাচন কমিশনার অ্যাড. আমিনুর রহমান,বিএনপি নেতা আলী হোসেন মদন,ইদ্রিস আলী প্রমুখ।