অভয়নগরের পল্লীতে আগুন

0

 

 

 

স্টাফ রিপোর্টার,অভয়নগর( যশোর) ॥ অভয়নগরের দেয়াপাড়া গ্রামের বাজারে নাহিদ মোল্যার দিশামণি স্টোর ও মোল্যা কটেজে অগ্নিকান্ডে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৪ জুলাই) ভোর ৪ টার দিকে ঘটনাটি ঘটেছে।
নওয়াপাড়া ফায়ার স্টেসন অফিসার টিটিভ শিকদার জানান, শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। আগুন নেভাতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। মাত্র ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।