অবরুদ্ধ লালদিঘি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঐতিহ্যবাহী লালদিঘি অবরুদ্ধ হয়ে পড়েছে। নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতা ও অবৈধ দখলদারদের কারণে দিঘির পাশে গড়ে ওঠা রাস্তা ও ফুটপাত কয়েক মাস যাবত পথচারীরা ব্যবহার করতে পারছে না।  যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম শতাব্দি প্রাচীন লালদিঘির উন্নয়নে মঞ্চ ও ফুটপাত নির্মাণ করেন। সেই থেকে পূজা উদ্যাপন পরিষদের ব্যবস্থাপনায় সনাতন ধর্মাবলম্বীরা সাড়ম্বরে লালদিঘিতে প্রতিমা বিসর্জন ও অনুষ্ঠান করে আসছেন। মুসলিম সম্প্রদায়ও মঞ্চে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। সকাল-সন্ধ্যায় হাঁটাহাঁটি ও অবসর বিনোদনের জন্যে মানুষ ব্যবহার ফুটপাতটি ব্যবহার করেন। কিন্তু তিন মাস যাবত সবকিছু বন্ধ। এর প্রধান কারণ লালদিঘির ৩ পাশে ড্রেন নির্মাণে দীর্ঘসূত্রিতা এবং পৌরসভার মার্কেট নির্মাণের জন্যে রাখা ইট, খোয়া ও বালুর স্তুপ। কয়েকশ’ ফুট ড্রেন নির্মাণের জন্যে তিনমাস আগে খনন শুরু হলেও এখনো শেষ হয়নি। একেবারই ঢিমেতালে চলছে কাজ। খোয়া ও বালুর পাশাপাশি ড্রেনের মাটিতে বন্ধ হয়ে আছে। মানুষ ফুটপাতকে চলাচলের বিকল্প হিসেবে ব্যবহর করতো। অবসর সময়ে সেখানে বসে সময় কাটাতো। কিন্তু সে সুযোগটিও বন্ধ হয়ে গেছে কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কারণে। চা স্টল, কাপড়, খাবারের দোকানসহ বেশ কিছু দোকান ফুটপাত দখল করে নিয়েছে। ইতিপূর্বে দিঘি ভরাট করে মার্কেট নির্মাণ করার প্রক্রিয়া প্রশাসন স্থগিত করে দেয়। ফলে, এই কাজের জন্যে আনা নির্মাণ সামগ্রী রাস্তাকে আরও সংকুচিত করে ফেলে। এ অবস্থায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে লালদিঘি। সেখানে পথচারীরা নির্বিঘেœ যাতায়াত করতে পারছেন না। অবসর যাপনের জন্যেও কেউ লালদিঘি পাড়ে আসতে পারছেন না।