অপরাধ কার, সন্তান, না বাবা-মায়ের

প্রেমের সম্পর্ক, পারিবারিক দ্বন্দ্ব আর নিয়ন্ত্রণের চেষ্টার মধ্যে কোথায় হারিয়ে গেল একটি কিশোরীর জীবন?

0

শিকদার খালিদ, লোকসমাজ : খুলনার ১৬ বছর বয়সী স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনার মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের জন্যও এক কঠিন প্রশ্ন।
প্রেমের সম্পর্ক, পারিবারিক দ্বন্দ্ব আর নিয়ন্ত্রণের চেষ্টার মধ্যে কোথায় হারিয়ে গেল একটি কিশোরীর জীবন?
পুলিশের দাবি, বাবার আঘাতে নির্জনার মৃত্যু হয়েছে। এরপর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রাখার ঘটনাও উঠে এসেছে তদন্তে। মা দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বাবা এখনো পলাতক।
কিন্তু প্রশ্ন হলো—এ ঘটনার জন্য দায়ী কে? সন্তান, যে নিজের মতো করে জীবন গড়তে চেয়েছিল? নাকি বাবা-মা, যারা রাগ, হতাশা কিংবা সামাজিক চাপে ভুল সিদ্ধান্ত নিয়েছেন?
একটি পরিবারের ভাঙন শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে একটি প্রাণ। আর রেখে গেছে একটি প্রশ্ন—ভালোবাসা, শাসন আর সহিংসতার সীমারেখা কোথায়?
আপনার মতে, এই ঘটনায় সবচেয়ে বড় দায় কার? মন্তব্যে জানান আপনার মতামত।