অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া দেশকে : তারেক রহমান

0

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করি সেই কাজটা মনযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা করবেন।
বিএনপির যশোর জেলা সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তারেক রহমান আরও বলেন, অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা বলছেন তাদের সাথে বিএনপির পার্থক্য বিএনপি স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল, তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা উপস্থাপন করেছে।
তিনি বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছো, আমরা দেশকে পুনর্গঠন করবো।
তিনি বলেন, আজ আমরা অনেক ব্যক্তি কাছে বড় বড় সুন্দর কথা শুনতে ্পাচ্ছি। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেই দিন এই সব ব্যক্তির কাছ থেকে আমরা সংস্কারের কোন কথা শুনতে পারিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে, অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে। হ্যা সেটি হয়তো প্রয়োজন। আমরা শুনতে পাই আমাদেরকে বিভিন্ন রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। অবশ্যই গুনগত পরিবর্তন আমাদেরকে করতে হবে। রাজনীতির যে গুণগত পরিবর্তন আনার সবচেয়ে উদ্যোগ সেটি বিএনপিই গ্রহণ করেছে।
তিনি বলেন, একটি পরিবারের যেমন সকল সদস্য এক রকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতা কর্মীর ভিতরেও কোন কোন নেতা কর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোন কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোন সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।
অন্যান্যের মধ্যে বক্তব্য করেন বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, নির্বাহী কমিটির সদস্য মফিকুল ইসলাম তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব প্রমুখ।
এ অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতা-কর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়।
প্রধম অধিবেশ শেষে জেলা বিএনপির কমিটি নির্বাচনের জন্য ভোট শুরু হয় দুপুর দুইটায়। পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জেলা কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হচ্ছে। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।