অনিন্দ্য ইসলাম অমিতের সাথে ঢাবি ফোরাম যশোরের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা বিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম যশোরের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার নেতৃবৃন্দ তার সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদ, সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান রনি প্রমুখ।