অনিন্দ্য ইসলাম অমিতের ওপর হামলার নিন্দা বাকশিসের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ওপর পুলিশের হামলা ও মামলা দায়েরর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। এক প্রতিবাদ বিবৃতিতে নেৃতবৃন্দ বলেন, বিনা উস্কানিতে একটি রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতার প্রতি পুলিশের এমন মারমুখি আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। অনিন্দ্য ইসলাম অমিত কেবলমাত্র একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নন, তিনি এতদাঞ্চলের আপামর গণমানুষের নেতা। নেতৃবৃন্দ ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিবৃতিদাতারা হলেন,সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান পিন্টু,সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু,যুগ্ম-সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।