অনিন্দ্য ইসলাম অমিতকে সদর উপজেলা মহিলাদলের অভিনন্দন

0

দক্ষিণবঙ্গের অবিসংবাদিত নেতা প্রয়াত তরিকুল ইসলামের যোগ্য উত্তরসুরী তরুণ সমাজের অহংকার অনিন্দ্য ইসলাম অমিত খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় যশোর সদর উপজেলা মহিলাদল অভিনন্দন জানিয়েছে। একই সাথে তারা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ও সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন, সভানেত্রী হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভানেত্রী সেলিনা পারভীন শেলি, সহসভানেত্রী জাহানারা বেগম, সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, যুগ্ম সম্পাদিকা সুফিয়া মাহমুদ রেখা, নাসরিন আক্তার বিলকিস, সাংগঠনিক সম্পাদিকা ইলিমা লতিফ ও সহসাংগঠনিক সম্পাদিকা আজমিরা পারভীন রেখা প্রমুখ। বিজ্ঞপ্তি।