অতিরিক্ত সচিব নাজমুল হক খানের ঝিকরগাছা হাসপাতাল পরিদর্শন

0

 

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সেবার মান উন্নয়নের লক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (অতিরিক্ত সচিব) নাজমুল হক খান ঝিকরগাছা হাসপাতাল পরিদর্শন করেছেন। শনিবার সকালে ঝিকরগাছা হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলমের সভাপতিত্বে তার অফিস পক্ষে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, ঝিকরগাছার পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, অতিরিক্ত সচিবের ব্যক্তিগত সহকারী ফারুক হোসেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জান্নাতুন নাহার, এমওডিসি ডা. প্রতাপ কুমার রায়, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি আতাউর রহমান জসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় যশোরের ৮ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (অতিরিক্ত সচিব) নাজমুল হক খান বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া জনগনের মৌলিক অধিকার।