অগ্রগতি সংস্থার আন্তর্জাতিক নারী দিবস পালন

0

শেখ বদরউদ্দিন ফুলবাড়ীগেট (খুলনা)॥ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।‘‘টেকসই আগামীর জন্য, লিঙ্গ সমতাই আজ অগ্রগণ্য।’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা, উপজেলা প্রশাসন ফুলতলা এবং দিঘলিয়া এবং জেলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উক্ত দিবসের আয়োজন করে।নারী দিবসের নানা আয়োজনে সুইজারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর পরিচালনায় ‘‘আশ্বাস মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্প’’এর আওতায় উন্নয়ন সংস্থা‘অগ্রগতি সংস্থা’,‘ঢাকা আহসানিয়া মিশন’এবং ‘মটস্’ খুলনা অংশগ্রহণ করে। নারী দিবসের আলোচনা সভায় বিভিন্ন বক্তা নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আগামীতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।আলোচনা সভা শেষে উক্ত প্রকল্পের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে সাধারণ মানুষকে লিফলেট সচেতন করেন।