
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ মে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৮টি পদে ৯৬৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নিযুক্ত কর্মীরা জেলা জজ আদালত, অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
চাকরির ধরন: সরকারি চাকরি (রাজস্ব খাতভুক্ত)
মোট শূন্য পদ: ৯৬৮টি
আবেদনের মাধ্যম: অনলাইন (https://bjsccr.teletalk.com.bd)
পদের নাম, শূন্য পদের সংখ্যা ও প্রয়োজনীয় যোগ্যতা—
১(ক). সাঁটলিপিকার (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)
পদসংখ্যা: ৬২টি
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের এইচএসসি সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ নিয়োগ বিধিমালা, ১৯৮৯ এর বিধি ৫ অনুযায়ী যোগ্যতা।
১(খ). স্টেনোগ্রাফার (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ২০টি
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।
২(ক). সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)
পদসংখ্যা: ১৭৩টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।
২(খ). স্টেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ৭৮টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।
৩(ক). বেঞ্চ সহকারী (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩(খ). বেঞ্চ সহকারী (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ৬৯টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,১০০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,১০০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের এইচএসসি সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৪ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।
৫(ক). গাড়িচালক (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী; অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন।
৫(খ). গাড়িচালক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ৮টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী; অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন।
৬. জারিকারক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ১৩০টি
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৭. অফিস সহায়ক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ২৯৯টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮(ক). নিরাপত্তাপ্রহরী (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)
পদসংখ্যা: ২৬টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮(খ). নিরাপত্তাপ্রহরী (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)
পদসংখ্যা: ৬৮টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা—
আবেদনকারীর বয়স ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি—
- ১ থেকে ৫ নং ক্রমিকের পদে: ১১২ টাকা (আবেদন ফি ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা)
- ৬ থেকে ৮ নং ক্রমিকের পদে: ৫৬ টাকা (আবেদন ফি ৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা)
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী: সব পদে ৫৬ টাকা
আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএসে জমা দিতে হবে।
পরীক্ষার ধরন—
সাঁটলিপিকার, স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—
- আবেদন শুরু: ১৮ মে ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬, বিকেল ৫টা
- আবেদন ফি জমার সময়সীমা: আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা https://bjsccr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bjsc.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।




