জাতীয় বিশ্ববিদ্যালয়ের নজরে কলেজের অ্যাকাডেমিক পরিবেশ উন্নয়ন : যশোরে উপাচার্যের বক্তব্য

0
যশোরের উপশহর কলেজে মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ বক্তব্য দিচ্ছেন।
যশোরের উপশহর কলেজে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ।

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর অ্যাকাডেমিক পরিবেশ উন্নত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ।
শুক্রবার যশোরের উপশহর কলেজ পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপাচার্য শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কলেজের বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
উপশহর কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর এসএম আবু আহসান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যশোর জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপশহর কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফকরুল বিশ্বাস, নুর ইসলাম, মোশারফ হোসেন, এসএম জালাল উদ্দিন, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও যশোর কলেজের শিক্ষক মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রফেসর এসএম আবু আহসান লাল্টু কলেজের সার্বিক উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেন এবং উপাচার্যকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে উপাচার্য ও অতিথিবৃন্দ কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।