খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত গ্রেফতার

0
খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত গ্রেফতার
গ্রেফতার হাসনাত হাবিব রিফাত- সংগৃহীত ছবি

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ আভিযানিক দল।

সোমবার দিবাগত রাত (২২ সেপ্টেম্বর) আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিফাত সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়ের করা শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রিফাতকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি।