তহীদ মনি ও মাসুদ রানা বাবু ॥ উৎসবমুখর পরিবেশ আর দল-মত নির্বিশেষে নানা শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে দক্ষিণবঙ্গের মানুষের আস্থার প্রতীক দৈনিক লোকসমাজের গৌরবময় ৩১ বছর অনুষ্ঠান। দীর্ঘ এই পথচলার ঐতিহাসিক দিনটিতে পুরো লোকসমাজ পরিবারে বইছিল উৎসবের আমেজ।

প্রতিষ্ঠাতা প্রকাশক ও যশোরের প্রাণপুরুষ তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে রাজনীতি, প্রশাসন, সাংবাদিকতা ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মতবিনিময় এবং দোয়া মাহফিলের মাধ্যমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষির্কী।
বিকেল সাড়ে ৪টায় ওরিয়ন হোটেল মিলনায়তনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক লোকসমাজের সম্পাদক ও শিক্ষাবিদ নার্গিস বেগম। তিনি স্বাগত বক্তব্যে প্রথমেই জননেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে তাঁর দূরদৃষ্টির প্রশংসা করে জানান, এই পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামের ভাবনা ছিল ‘লোকসমাজ’ হবে একটি নিরপেক্ষ দৈনিক। কোনো রাজনৈতিক দলের স্লোগানের বিষয়বস্তু হবে না, নিরপেক্ষতা যাচাই করে সঠিক বিষয়টি তুলে ধরবে। লোকসমাজ সেই প্রতিশ্রুতি রক্ষা করেই চলেছে।
আমরা নেতিবাচক সংবাদ প্রকাশে বিশ্বাসী নই, যে সংবাদ রাষ্ট্র এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আমরা তেমন সংবাদ প্রকাশ করি না। আমরা মনে করি রাজনৈতিক বিশ্বাস যেটাই হোক, অন্যের বিশ্বাস এবং মতভিন্নতাকে সহনশীলতার মধ্যে নিয়ে আসা। সকল মত প্রকাশের স্বাধীনতা দেওয়া সমাজ ও রাষ্ট্রকে সুশীল করে। সকলের সহযোগিতায় বিগত দিনের মতো আগামী দিনেও আমাদের পথচলা আরও সুন্দর ও মসৃণ হবে।
তিনি আরও বলেন, একটি জেলা শহর থেকে প্রকাশিত একটি দৈনিকের পক্ষে ৩০টি বছর পার করে ৩১ বছরে পা দেওয়া সহজ কোনো বিষয় নয়, অত্যন্ত কঠিন পথ এটি। তার মধ্যে গত ১৭ বছরের দীর্ঘ একটি সময় আমাদের বৈরী স্রোতের মোকাবিলা করতে হয়েছে। তিনি এ সময় এই দীর্ঘ পথচলায় পাঠক, সুধীজন, লেখক, সাংবাদিক ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা ছিলেন। তাঁর বক্তব্যের পর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) যশোর জেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নূর ইসলাম, সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, লেখক ও গবেষক বেনজিন খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলা, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জালাল প্রমুখ।
দোয়া অনুষ্ঠানের পর পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম ও প্রকাশক শান্তনু ইসলাম সুমিতকে জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখা, ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিস লিমিটেড, প্রেস ক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা, জেলা পূজা উদযাপন পরিষদ, দৈনিক গ্রামের কাগজ পরিবার, দৈনিক স্পন্দন পরিবার, সুবর্ণভূমি পরিবার, দৈনিক কল্যাণ পরিবার, দৈনিক যশোর, রাতদিন নিউজ, দৈনিক বাংলার ভোর, দৈনিক যশোর বার্তা, যশোর সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি, বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি, জেলা মহিলা দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে দিনের কর্মসূচি শুরু হয় প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় লোকসমাজের বর্তমান প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সিটি এডিটর, চিফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, মফস্বল ফোরাম, জেলা, থানা, উপজেলা ও বিভিন্ন এলাকার প্রতিনিধিদের সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের নিয়ে প্রতিষ্ঠাতা প্রকাশক জননেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এস মজনুর রহমান, সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সহসভাপতি অশোক কুণ্ডু, রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, আইসিটি সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক জয়দেব চক্রবর্তী, নির্বাহী সদস্য কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শমছুল আলম খোকন ছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ও অন্য নেতৃবৃন্দ।

বেলা সাড়ে ১১টায় লোকসমাজ কার্যালয়ে প্রকাশককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরাম ও কর্মরত সাংবাদিকরা এই শুভেচ্ছা জানান। এর পরে বেলা ১২টার দিকে কেক কাটা হয়। এ সময় প্রকাশক উপস্থিত সাংবাদিকদের নিজ হাতে কেক খাইয়ে দেন।
এরপর জেলা, উপজেলা, থানা বা বিভিন্ন এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের সা

থে প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হয় এরপর মধ্যাহ্নভোজ।





