যশোরের খোজারহাট স্কুলে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

0
যশোর সদর উপজেলার খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা ও শিক্ষাগত অর্জনকে স্বীকৃতি জানাতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সংবর্ধনা পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।। ছবি: সংগৃহীত

চুড়ামনকাটি ( যশোর) সংবাদদাতা ॥ যশোরের খোজারহাট স্কুলে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষাগত অর্জনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই মূলত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন ঠিকানা পরিবারের সভাপতি ও যশোর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল মাজিদ, নজরুল ইসলাম, রেশমা খাতুন ও সাইফুজ্জামান মুকুল, কাশিমপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম উজ্জ্বল, যশোর জেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক মো. রাব্বী হোসাইন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান, ইউনিয়ন যুবদলের রাজন তরফদার, রাসেল তরফদার, আনিস তরফদার, আশিক ও সোহাগসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তানভীর রায়হান তুহিনের উদ্যোগে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এমন আয়োজনের মাধ্যমে সংবর্ধিত হয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।