শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: হুমায়ূন কবির

0
বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির মন্তব্য করেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের আজকের ব্রিফিংয়ে জানানো হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে আছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে বলা হয়েছে যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।

নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে; তবে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দেশজুড়ে সহিংসতা–নাশকতা চালাচ্ছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।