সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ মে এই ৫০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল। ওই দিনই মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের বিস্তারিত সময়সূচি প্রকাশ করবে কমিশন।

আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনে জয়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলগুলো তাদের নির্ধারিত আসনে প্রার্থী মনোনয়ন দেবে। এই নির্বাচনে ভোটার হন সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা। সাধারণত প্রতিটি আসনে একক প্রার্থী থাকলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।