চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ মৌলভীবাজারে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে, ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে, যা এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই ঘটনায় সিলেটমুখী কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েন এবং সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।