শত্রুপক্ষ বাদে সবার জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি: ইরান

0
হরমুজ প্রণালির মতো সরু সামুদ্রিক পথ বিশ্ব অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তেহরান জানিয়েছে, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা সাপেক্ষে এই প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত থাকবে। তবে ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই সুবিধার আওতায় পড়বে না।

জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভি জানান, ইরান আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমান সংকটের জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনকে দায়ী করেন।

মুসাভি বলেন, “কূটনীতিই ইরানের প্রথম অগ্রাধিকার। তবে যেকোনো স্থিতিশীলতার জন্য আগ্রাসন পুরোপুরি বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা পুনর্স্থাপন করা জরুরি।” তেলের বাজারের এই গুরুত্বপূর্ণ রুটটি নিয়ে ইরানের এমন বার্তায় বিশ্বজুড়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।