যশোর এমএম কলেজে ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আনোয়ার পারভেজ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সহসভাপতি বেনজির বিশ্বাস, সরকারি এম এম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু প্রমুখ।