যশোরে অগ্রণী ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রগঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা কামনায় অগ্রণী ব্যাংক জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি যশোর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও যশোর অঞ্চলের প্রধান রোকন উদ্দিন।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ঢাবি ফোরাম যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, অগ্রণী ব্যাংক জাতীয়তাবাদী কর্মকর্তা কল্যাণ সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত আলী, অগ্রণী ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী কল্যাণ সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমামুল হক প্রমুখ।