জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ১২ জরুরি নির্দেশনা

0
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি কড়া নির্দেশনা দিলো সরকার। এসি ২৫ ডিগ্রির নিচে চালানো যাবে না এবং বন্ধ রাখতে হবে সব আলোকসজ্জা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সকল প্রতিষ্ঠানের জন্য ১২ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এক জরুরি পরিপত্রের মাধ্যমে এই কৃচ্ছ্রসাধন নীতিমালা ঘোষণা করা হয়।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই নির্দেশনায় কর্মকর্তাদের জন্য ১২টি বিশেষ করণীয় নির্ধারণ করা হয়েছে। নির্দেশনাসমূহ নিচে তুলে ধরা হলো:

১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে।

২. অফিসে বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে।

৩. প্রয়োজন না থাকলে লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে হবে।

৪. এসির তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

৫. কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করতে হবে।

৬. করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে হবে।

৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করতে হবে।

৮. অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার ও এসিসহ সব যন্ত্র বন্ধ করতে হবে।

৯. সব ধরনের আলোকসজ্জা পুরোপুরি পরিহার করতে হবে।

১০. সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।

১১. জ্বালানি তেল ও গ্যাস ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হতে হবে।

১২. বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই সাশ্রয়ী আচরণ অত্যন্ত জরুরি।