তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, নারায়ণগঞ্জের ৩ কর্মকর্তাকে বদলি

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ কাউকে না জানিয়ে হঠাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনের যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তিনি দেখতে পান, যথাসময়েও অফিস খোলা হয়নি। পরে সেই অফিসের বারান্দায় বসে ছিলেন তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আলোচিত এই ঘটনায় এবার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। বুধবার রাতে তাদের বদলি করা হয়।

বদলিকৃত তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী৷ তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে৷

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগের বুধবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে এমন ঘটনা ঘটে।