দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম

0
দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম; আশ্বাস হাইকমিশনার প্রণয় ভার্মার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) নবগঠিত সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে বর্ডার হাট ও বন্ধ থাকা স্থলবন্দরগুলো পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি আরও উল্লেখ করেন, হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। তবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি।