ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল; চালকসহ আটক ৮

0
মিছিলে ব্যবহৃত এই প্ল্যাকার্ডগুলো জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল বের করার সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় মিছিলে ব্যবহৃত প্ল্যাকার্ড এবং তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ২০-২৫ জন নেতা-কর্মী হঠাৎ মিছিল শুরু করেন। ধানমন্ডি মডেল থানার টহল পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে, তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। মিছিলকারীদের বহনের অভিযোগে মাইক্রোবাসের চালককেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।