বারবাজারে রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

0
ছবি: সংগৃহীত।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার রেললাইনের পাশে থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রেললাইনের ধারের পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে লাশটি পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে যশোর রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গ-এ পাঠায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র বর্মন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।