হাসপাতাল থেকে রোগীর ভ্যানিটি ব্যাগ চুরির সময় নারী চোর হাতেনাতে আটক

0
আটককৃত সুমী খাতুন (৩০)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হতে যাচ্ছিলেন এক নারী। তবে তাৎক্ষণিক সতর্কতায় হাতেনাতে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জেসমিন বেগম (৪০) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী।

ভুক্তভোগী জেসমিন বেগম জানান, তিনি হাসপাতালের ১২৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে সুমি বেগম (৩০) নামের এক নারী কৌশলে তার ভ্যানিটি ব্যাগে হাত দেন। ঘটনাটি টের পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতাই তাকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

আটক সুমি বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে এবং যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী। বর্তমানে তারা রাজারহাট টমপাড়ায় বসবাস করেন।

হাসপাতালে টহলরত পুলিশ সদস্য মোঃ সোহেল রানা জানায়, আটক নারী কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।