দুঃসময়ে পাশে ছিল বিএনপি ও সশস্ত্র বাহিনী; অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘চক্রান্তের’ বিস্ফোরক দাবি রাষ্ট্রপতির

0
ষড়যন্ত্র রুখে দিয়েছে বিএনপি ও সেনাবাহিনী; বঙ্গভবনের ‘অন্ধকার’ দিনগুলোর কথা জানালেন রাষ্ট্রপতি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সদ্য সমাপ্ত অন্তর্বর্তী সরকারের দেড় বছরকে ‘চক্রান্তের কাল’ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, সাংবিধানিক শূন্যতা তৈরি এবং তাঁকে পদ থেকে অপসারণের নানামুখী পাঁয়তারা হয়েছিল। তবে সেই কঠিন সময়ে বিএনপি ও সশস্ত্র বাহিনীর শক্ত অবস্থানের কারণে অসাংবিধানিক কোনো ষড়যন্ত্র সফল হয়নি।

রাষ্ট্রপতি বলেন, অসাংবিধানিক উপায়ে তাঁকে উপড়ে ফেলার ছক হয়েছিল, এমনকি একজন সাবেক প্রধান বিচারপতিকে দিয়ে তাঁকে প্রতিস্থাপনের চেষ্টাও করা হয়েছিল। বিএনপি ও তার জোটসঙ্গীরা সংবিধানের ধারাবাহিকতা রক্ষার পক্ষে অনড় থাকায় সেই উদ্যোগ ব্যর্থ হয়। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত আন্তরিক এবং দুঃসময়ে দলটির সমর্থন ছিল শতভাগ। এছাড়া তিন বাহিনীর প্রধানরাও বিভিন্ন সময় বঙ্গভবনে এসে তাঁকে মনোবল জুগিয়েছেন। অন্তর্বর্তী সরকার তাঁর বিদেশ সফর আটকে দেওয়া, প্রেস উইং প্রত্যাহার এবং দূতাবাসগুলো থেকে ছবি সরিয়ে তাঁকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।