এমএম কলেজ শহীদ মিনারে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের শ্রদ্ধা; একুশের প্রথম প্রহরে জনতার ঢল

0
ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় সিক্ত যশোর সরকারি এমএম কলেজ শহীদ মিনার।।ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোরের সরকারি এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার মূল প্রেরণা। যশোরের উন্নয়নের মধ্য দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।