রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। অন্যদিকে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিসিটিভি ক্যামেরা, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করবে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়েছে, শ্রদ্ধা নিবেদনের এই জাতীয় অনুষ্ঠানে কোনো ধরনের জনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না।