ঝিকরগাছায় নিখোঁজের একদিন পর কলাবাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

0
ভ্যানচালক পারভেজ হোসেনের (৩০)।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যানচালক পারভেজ হোসেনের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকেলে ওই ভ্যানচালক নিখোঁজ হন। শুক্রবার দুপুরে খবর পেয়ে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে লাশ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।

তিনি পৌর সদরের কীর্তিপুর হাওয়ার মোড় এলাকার অন্ধ হায়াতুল ইসলামের ছেলে।

প্রতিবেশী জুহিন আহম্মেদ জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পারভেজ তার ভাড়ার আটোভ্যান নিয়ে বাসা থেকে বের হন। এরপর নিখোঁজ হন। তার নিখোঁজের খবর শুনে অনেকেই ছবিসহ ফেইসবুকে নিখোঁজ প্রচার করেন। তার সাথে থাকা ভ্যানের জন্যেই তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ যশোর ২৫০শয্যা হাসপাতালে মর্গে ছিল বলে থানার অফিসার ইনচাজ শাহজালাল আলম জানিয়েছেন।